পিরোজপুরের ইন্দুরকানীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পার্টি জেপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা জেপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে দলের নেতারা। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইন্দুরকানী জেপি কার্যালয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করে।
উপজেলা জেপির সভাপতি আসাদুল কবির স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা জেপির সহসভাপতি ও পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, মুক্তিযোদ্ধা মোকাররম হোসেন কবির, শহিদুল ইসলাম দোদুল, কাওছার আহমেদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, মিজানুর রহমান, উপজেলা মহিলা জাতীয় পার্টি জেপির সভানেত্রী শারমিন হোসেন, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি রিয়াজ মাহমুদ, উপজেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক জসিম মীর প্রমুখ।
এ সময় বক্তারা আগামী নির্বাচনে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সাইকেল প্রতীকে ভোট দিতে সকলকে আহ্বান জানান এবং তার দীর্ঘায়ু কামনা করেন। আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে জাতীয় পার্টি জেপির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়।
ইত্তেফাক/ইউবি