হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে বাহুবল উপজেলার পুটিজুরী বাজারের স’মিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাহুবল উপজেলার মুদাহরপুর গ্রামের তোফান মিয়ার ছেলে শাহীন মিয়া (২৮), মসনদ আলীর ছেলে হেকিম মিয়া (২২) ও আব্দুল হামিদের ছেলে আবু রকিব (১৮)।
বাহুবল থানার অফিসার ইনচার্জ মো. মাসুক আলী জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবল উপজেলার পুটিজুরী বাজারের স’মিল নামক স্থানে সিলেটমুখী মেঘলা পরিবহনের একটি বাসের সঙ্গে একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান শাহীন মিয়া, হেকিম মিয়া ও আবু রকিব। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার অফিসার ইনচার্জ মো. মাসুক আলী।
ইত্তেফাক/ইউবি