থার্টি ফাস্ট নাইটে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার ছাত্রদল নেতা রুহুল আমিন জেমি (২৮)। এ সময় তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রবিবার রাত সাড়ে ১১টায় উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতে মাধ্যমে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জেমি শিবগঞ্জ পৌর ছাত্রদলের সহ-সভাপতি ও পৌর এলাকার বানাইল মহল্লার মৃত আবদুর রশিদের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে ৫২ পিছ ইয়াবা উদ্ধার হয়। এ সময় তার সাথে থাকা ছাত্রদলের অপর কর্মী বানাইল মহল্লার আবদুস ছালামের ছেলে সজিব মিয়া (৩০) পালিয়ে গেছে। এ ঘটনায় তাদের দুজনের বিরুদ্ধেই মাদক আইনে মামলা দায়ের হয়েছে।
ইত্তেফাক/ইউবি