কাউখালীতে জেপির প্রতিষ্ঠাবার্ষিকী

পিরোজপুরের কাউখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কেটে দলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন জাতীয় পার্টির (জেপি) নেতাকর্মীরা। 
 
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটার পর আলোচনা সভায় নেতারা বলেন, জাতীয় পার্টি-জেপি রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে সবসময়ই সমর্থন যুগিয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনেও সবার আগে জেপি অংশ নেয়ার ঘোষণা দেয়। কারণ দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা অব্যাহত রাখা। 
 
কাউখালী উপজেলা জাতীয় পার্টি-জেপির সভাপতি মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহ আলম নসু, ,যুগ্ম-সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, জেপি নেতা হেমায়েত উদ্দিন তালুকদার, শাহাজাহান মোল্লা, আব্দুল কুদ্দুস খান, ডা. মতিউর রহমান, সাহাদাত হোসেন, যুব সংহতির আহ্বায়ক জাকির হোসেন নসু, সদস্য সচিব মনজুরুল মাহাফুজ পায়েল, যুগ্ম-আহ্বায়ক নুরুজ্জামান মনু, নতা আহসান কবীর ডাকুয়া, ছাত্র সমাজের সভাপতি জিয়াউল হাসান জুয়েল,কাউয়ুম শেখ প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি