বর্ষবরণে তিশা-ফারুকীর বাসায় তারার মেলা

অভিনয়, গান, রাজনীতির মানুষদের পাশাপাশি সাহিত্যিক, ক্রিকেটার কে ছিল না আড্ডায়। ইংরেজী নতুন বছরকে স্বাগত জানাতে রবিবার এই আড্ডার উপলক্ষ তৈরি হয়। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বনানীতে তাদের বাসায় অতিথিদের আপ্যায়নের ভার নিয়েছিলেন।
 
 
বর্ষবরণে আড্ডার কিছু ছবি নিজের ভেরিফয়েড ফেসবুক পাতায় পোস্ট করে তিশা লেখেন, ‘নতুন বছরে সবার শান্তি কামনা করছি! ভালোবাসি সবাইকে। বন্ধুদেরকে ধন্যবাদ, যারা আমার বাসার পার্টিতে অংশ নিয়েছেন।’
 
 
ফারুকী ও তিশার বাসায় বর্ষবরণের পার্টিতে স্বপরিবারে উপস্থিত ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান, কথা সাহিত্যিক আনিসুল হক। অন্যদের মধ্যে আরও ছিলেন কলকাতার নায়ক পরমব্রত, বাংলাদেশের অভিনয়শিল্পী ও গানের জগতের মানুষদের মধ্যে বিপাশা হায়াত, জাহিদ হাসান, বিজরী বরকতুল্লাহ, ইন্তেখাব দিনার, নাদের চৌধুরী, এলিটা, প্রযোজক আবদুল আজিজ, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ আরও অনেকে। তবে সকলের মধ্যমনি ছিল সাকিব-শিশির দম্পতির একমাত্র কন্যা আলাইনা।
 
 
ফারুকী এখন ‘স্যাটারডে আফটারনুন’ বা ‘শনিবার বিকেল’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তিশা।
 
ইত্তেফাক/রেজা