রাজশাহীতে স্থাপিত ঢালাই ও ফাইবার সিটের ‘টমটম’

 
এবার টমটমের নগরী বলে পরিচিত রাজশাহীতে স্থাপিত হলো ঢালাই ও ফাইবার সিটের তৈরি কৃত্তিম ‘টমটম’। মহানগরীর বহরমপুর মোড়ে স্থাপিত ওই মোড়ের নতুন নামকরণ করা হয়েছে ঐতিহ্য চত্বর। 
 
সোমবার সন্ধ্যায় এই চত্বরের ফলক উন্মোচন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। 
 
অনুসন্ধানে জানা যায়, রাজশাহী শহর গড়ে উঠার পর থেকে ঘোড়ায় টানা এক প্রকার বাহনের নাম ছিল ‘টমটম’। যানবাহনটি সর্বসাধারণের অন্যতম প্রধান বাহন ছিল। টমটমের কারণেই রাজশাহী শহর টমটম এর শহর বলে পরিচিত হতো। এই ঐতিহ্য ধরে রাখতে এবং সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে মহানগরীর গ্রেটার রোডের বহরমপুর মোড়ে স্থাপন করা হয়েছে ঢালাই ও ফাইবার সিট দ্বারা তৈরি সেই টমটম গাড়ি। 
 
টমটম ফলক উন্মোচন অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুর রহমান, সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান, প্রধান প্রকৌশলী মো. আশরাফুল হক, তত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, উপ-সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সেন্টু, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাউসার আলী, মহানগর বিএনপির নেতা আলাউদ্দিন প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি