কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ খালিদ আল খাদেরের নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল কুয়েতের একটি বিশেষ বিমান যোগে গতকাল সোমবার ঢাকা পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রতিনিধি দলটিকে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল (এজি) মেজর জেনারেল এস এম মতিউর রহমান অভ্যর্থনা জানান।
কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ছাড়াও প্রতিনিধি দলের সাথে রয়েছেন কুয়েত আর্মড ফোর্সের মিলিটারি এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান মেজর জেনারেল আনোয়ার জাসেম আল মাজিদি, কুয়েত নেভাল ফোর্সের কমান্ডার মেজর জেনারেল খালেদ আহমেদ আব্দুল্লাহ এবং মুবারক আল আব্দুল্লাহ জয়েন্ট কমান্ড এন্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল আব্দুল্লাহ আবদুস সামাদ দাস্তি। সফরকালে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়াও সফরকালে প্রতিনিধি দলের সদস্যগণ বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। উল্লেখ্য কুয়েতের এই প্রতিনিধি দলটি ৫ দিনের রাষ্ট্রীয় সফর শেষে আগামী ৫ জানুয়ারি নিজ দেশে প্রত্যাবর্তন করবে।
ইত্তেফাক/এমআর