বরিশালের মুলাদীতে দুর্বৃত্তরা ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে। গতকাল মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের টুমচর (কালিখোলা) গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের নাম- আকবর হাওলাদার (৬৫)। তিনি উপজেলার বাটামারা ইউনিয়নের টুমচর (কালিখোলা) গ্রামের মৃত. রহম আলী হাওলাদারের ছেলে।
নিহতের স্ত্রী সিরিয়া বেগম জানান- ঘরের দরজা ভেঙে তার স্বামীকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে গোয়ালে থাকা ৩টি গরু লুট করে নিয়ে যায়। প্রতিবেশীরা আহত আকবর হাওলাদারকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মো. সায়েদুর রহমান মৃত ঘোষণা করেন।
বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, ডিএসবির মোল্লা আজাদ ও সিনিয়ার সহকারী পুলিশ সুপার মুলাদী সার্কেল মো. কামরুল আহসান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নিহতের পরিবার।
ইত্তেফাক/জামান