মদনে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

নেত্রকোনার মদনে খালিয়াজুড়ি-মদন সড়কের কদমতলী নামক স্থানে শুক্রবার বিকেলে সড়ক দুর্ঘটনায় জাহেরা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত জাহেরা খাতুন খালিয়াজুড়ি উপজেলার আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও একই উপজেলার সমাজসেবা অফিসের অফিস সহায়ক আবুল কালাম আজাদের স্ত্রী।

আবুল কালাম আজাদ জানান, শুক্রবার বিকেলে খালিয়াজুড়ি রসূলপুর বাজার থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলযোগে মদনের উদ্দেশ্যে আসছিলেন জাহেরা খাতুন। পথে আমার স্ত্রী গাড়ি থেকে পড়ে গেলে তার মাথায় থাকা চুল বাঁধার কাঁটা মাথায় ঢুকে যায়। পরে তাকে মদন হাসপাতালে নিলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

এ ব্যাপারে মদন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাদিয়া নাসরিন জানান, সড়ক দুর্ঘটনায় আহত জাহেরা খাতুনের মাথা থেকে অতিরিক্ত রক্তকরণের ফলে তার মৃত্যু হয়েছে। 

আরও পড়ুনঃ বন্দরে কভার্ডভ্যান চাপায় এসআই নিহত

এ ব্যাপারে মদন থানার ওসি মোঃ রমিজুল হক জানান, লাশ ময়না তদন্তের জন্য সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/নূহু