দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন সিনেমা ‘নুরজাহান’। ছবিটির ‘মন বলেছে’ শিরোনামে নতুন গান গেল বছরের শেষে দিন রবিবার ইউটিউবে প্রকাশ করা হয়েছে।
গানটিতে কন্ঠ দিয়েছেন ইমরান ও কনা। গানটির কথা লিখেছেন সৌম্যদেব। নবাগত অদ্রিত রায় ও পূজা চেরি রায় অভিনীত ‘নুরজাহান’ ছবির ‘মন বলেছে’ গানটি মুক্তির পরপরই দর্শকদের পছন্দের সারিতে চলে এসেছে রোমান্টিক গানটি।
গানের ভিডিওতে দেখা যায়, সাগরপাড়ের মনোরম লোকেশনে জমিয়ে রোমান্স করছেন পূজা ও অদ্রিত।
ভালোবাসা দিবস উপলক্ষে আসছে ১৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে যৌথ প্রযোজনার এই সিনেমা ‘নুরজাহান’। দুই কিশোর কিশোরীর হৃদয় ছোঁয়া প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নুরজাহান’। সিনেমাটি পরিচালনা করেছেন ওপার বাংলার নির্মাতা অভিমন্যু মুখার্জি। পূজা আগে চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে কাজ করলেও অদ্রিতের এটি প্রথম সিনেমা।
ইত্তেফাক/রেজা