সিলেটের জাফলং উপজেলার নয়াগ্রামে মঙ্গলবার বিকেলে পাথর চাপা পড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম নূর মিয়া (৩০)।
জানা গেছে, নয়াগ্রাম এলাকায় অাবদুর সাত্তারের পাথর কোয়ারি থেকে বিকেলে শ্রমিকরা পাথর উত্তোলন করছিলেন। এ সময় চারজন শ্রমিক পাথর চাপা পড়েন। তারা ঘটনাস্থলেই মারা যান। এলাকাবাসীর সহযোগিতায় চার শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।
পুলিশ জানায়, গর্তের পাড় ভেঙে পাথর চাপা পড়ে ঘটনাস্থলে চার শ্রমিকের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ইত্তেফাক/আরকেজি