কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, অগ্নিসংযোগ

 
ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের পদত্যাগ দাবীতে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে সংগীত বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এ ঘটনা ঘটে।
 
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রভাষক সাদমান তাহরীর প্রত্যয় শিক্ষার্থীদের সাথে বাজে ভাষা ব্যবহার করেন। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের নিয়ে তিনি কুরুচিপূর্ণ বক্তব্য দেন।
 
সাদমান তাহরীর প্রত্যয় বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ উদ্দেশ্যমূলক এবং চক্রান্ত। আমি দশ বছর এই বিশ্ববিদ্যালয়ে আছি। অতীতে কখনো আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ছিল না।
 
ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। 
 
ইত্তেফাক/আরকেজি