মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ইটের প্রকৃত পরিমাপ কম থাকায় দুটি ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
অধিদফতরের জেলার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী নেতৃত্বে মঙ্গলবার বিকেলে সাটুরিয়া উপজেলার হাজিপুর এলাকায় এমআরবি ব্রিক্স ও বিবিবি ব্রিক্সে অভিযান পরিচালনা করা হয়। নিয়ম অনুয়ায়ী ইটের মাপ কম থাকায় ওই দুই ভাটা মালিককে জরিমানা করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি