মঠবাড়িয়ায় বিজয় সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

 
পিরোজপুরের মঠবাড়িয়ায় সেচ্ছাসেবক লীগের বিজয় সমাবেশ চলাকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে স্থানীয় হাতেম আলী বালিকা বিদ্যালয়ে মাঠে এ ঘটনা ঘটে। 
 
আহতরা হলেন- যুবলীগ নেতা বাবু শরীফ (৩৮), ছাত্রলীগ নেতা ইমরান বাবু (২২), নাজমুল (১৮), সাগর শরীফ (২০), শাহীন (২১), আবু হানিফ (১৮), আরিফ (২০), মজিদ (৬৫),  রহমান সর্দার (৪০), নির্মাণ শ্রমিক নেতা খলিল খাঁ (৩৮), কৃষক আব্দুস সালাম জমাদ্দার (৭০), খলিল হাওলাদারসহ (৫৫) ২০ জন। 
 
এদিকে আহত আরিফের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক রাতেই বরিশাল সেরেবাংলর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
 
ইত্তেফাক/ইউবি