রাজশাহী অঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা

 
বায়ু প্রবাহের ধরন পাল্টে যাওয়ায় জানুয়ারির শুরুতেই রাজশাহী অঞ্চলে শীতের তীব্রতা বাড়ছে। গত ১ জানুয়ারি থেকে এ অঞ্চলে হঠাত্ শীতের তীব্রতা বাড়তে থাকে। মঙ্গলবার সকালে আরো বেশি শীত অনুভূত হয়েছে।
 
হালকা বাতাসের সঙ্গে সকালে ঘন কুয়াশাও লক্ষ্য করা যায়। এ সময় অনেককেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায়। এ সপ্তাহে শীতের তীব্রতা আরো বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
 
স্থানীয় আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক শহিদুল ইসলাম জানান, সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমে মঙ্গলবার ১১ পয়েন্ট ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এটাই চলতি মৌসুমে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ পয়েন্ট ৩ ডিগ্রি সেলসিয়াস।
 
ইত্তেফাক/আনিসুর