মহেশখালীতে পিকআপ চাপায় স্কুলছাত্রী নিহত

 
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে পিকআপ চাপায় স্কুল ছাত্রী নিহত হয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় মাতারবাড়ীর রাজঘাট ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত স্কুল ছাত্রীর নাম- তামিন (৭)। সে উত্তর রাজঘাট এলাকার কামাল হোসেনের মেয়ে। রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্রী বলে জানান- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওসমান গণি।
 
মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম ও স্থানীয়দের ভাষ্য মতে- তামিন স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশে দাঁড়ালে বিপরীত দিক থেকে আসা পিকআপের ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়। এদিকে উত্তেজিত জনতা পিকআপসহ চালককে আটক করেছে।
 
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ্। তিনি জানান- গ্রামের ভিতরে সরুগলিতে দ্রুত গাড়ি চলার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এদিকে উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে সড়কের পাশে ফেলে দেয়।
 
ইত্তেফাক/জামান