খুলনায় সেনা কর্মকর্তাকে হুমকি, ব্যবসায়ী গ্রেফতার

 
খুলনায় অভিজাত হোটেলে ঢুকে এক সেনা কর্মকর্তা ও তার স্ত্রীকে হুমকি দেয়ার অভিযোগে আলোচিত ব্যবসায়ী সৈয়দ এ মনির মীরকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার তাকে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে নগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়। এর আগে গত মঙ্গলবার রাত ১১টার দিকে হোটেল সিটি ইন থেকে তাকে  গ্রেফতার করে। 
 
গ্রেফতারকৃত সৈয়দ এ মনির খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও জাতীয় পার্টি নেতা শেখ আবুল কাশেম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তিনি মহানগরীর কেন্দ্রস্থলে অবস্থিত বিপনী বিতান ‘জলিল টাওয়ারের’ব্যবস্থাপনা পরিচালক এবং মৃত সৈয়দ এ জলিল মীরের পুত্র। 
 
সোনাডাঙ্গা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই রাধেশ্যাম সরকার জানান, মনির মীরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে মাদক সেবন করে মাতলামি, সরকারি কাজে বাঁধাদান এবং অস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। 
 
ইত্তেফাক/ইউবি