শাবি শিক্ষক সমিতির নির্বাচন ১৮ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’র নির্বাচন আগামী ১৮ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বুধবার নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, ওই দিন বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ৭ জানুয়াররি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৯ জানুয়ারি মনোনয়ন পত্র দাখিল ও মনোনয়ন পত্র বাছাই, ১১ জানুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে এবং ১৪ জানুয়ারী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। 
 
নিবার্চনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন গণিত বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রশীদ, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুহসীন আজিজ খান এবং পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক লুৎফুল এলাহী কাউসার।
 
ইত্তেফাক/এমআই