কটিয়াদীতে ট্রাক উল্টে মাছ ব্যবসায়ী নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাক উল্টে সুদিল চন্দ্র বর্মন (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি কিশোরগঞ্জ সদরের তারাপাশা গ্রামের মৃত শিবচন্দ্র বর্মনের ছেলে।
 
জানা গেছে, বুধবার কিশোরগঞ্জগামী একটি ট্রাক উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের মধ্যপাড়া তেভাগা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাক চালকের পাসের সিটে বসে সুদিল চন্দ্র বর্মন কিশোরগঞ্জ যাচ্ছিলেন। ট্রাকটি উল্টে গেলে মাছ ব্যবসায়ী সুদিল বর্মন মারাত্মক ভাবে আহত হন। তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
হাইওয়ে পুলিশের এস আই আখতারুজ্জামান বলেন, ঘটনার পর চালক দ্রুত পালিয়ে যায়। ট্রাকটি আটক করা হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই