ভাণ্ডারিয়ায় জাতীয়পার্টির (জেপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি, সমাবেশ ও কেক কাটাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার বিকেলে উপজেলা জেপির উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে বিভিন্নস্থান থেকে জেপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে।
পরে হাজারো নেতাকর্মী দলীয় কার্যালয় থেকে র্যালি বের করে। র্যালিটি স্থানীয় রিজার্ভ পুকুর পাড়ে এক সমাবেশে মিলিত হয়।
এতে জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক, পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, ভিটাবাড়িয়ার সাবেক ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, যুবসংহতীর যুগ্ম আহ্বায়ক বাহাদুর সরদার প্রমুখ।
সমাবেশে উপস্থিত ছিলেন জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক পিরোজপুর জেলা পরিষদের সদস্য ও ইকড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. হাই হাওলাদার, জেপি নেতা মো. জামাল উদ্দিন মিয়া স্বপন, মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, মো. দুলাল সরদার, উপজেলা আহ্বায়ক মো. শহিদুজ্জামান রাজু মল্লিক, সদস্য সচিব মো. মনির সরদার, যুগ্ম আহ্বায়ক মো. মানিক হাওলাদার, মো. আনোয়ার হালিম, মো. শাহআলম সরদার, মো. এসমাইল হোসেন, মো. মনির মেম্বর, মো. মোস্তফা সিকদার, মো. মামুন সরদার, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, সদস্য সচিব মো. সালাউদ্দিন রাহাত জোমাদ্দার, যুগ্ম আহ্বায়ক মো. মামুন ফরাজী, আফজাল সরদার, মো. সোহাগ সিকদার, মো. বেল্লাল মুন্সি, মিঠু সিকদার, মো. মনির জোমাদ্দার, মো. কবির মৃধা, মো. ওমর ফারুক মনির, সুজন তারূকদার, মঞ্জু হাওলাদার, মুন্না হাওলাদার, ভাণ্ডারিয়া সরকারি কলেজ শাখার মো. জহির উদ্দিন অন্তু সরদার, সৈয়দ রফিক, শাহিন ফকির, মিঠুন দাস, নারী নেত্রী, মাহিনুর রুবি, বেবি আক্তার, মঞ্জু রানী সিয়হ, বিউটি বেগম, পৌর কাউন্সিলর মো. জালাল সিকদার, মো. হারুন মুন্সি প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি