মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার

 
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর ইছামতী নদী থেকে এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা। বৃহস্পতিবার ভোরে এ লাশ উদ্ধার করা হয়।
 
বিজিবি ও এলাকাবাসী সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ও ভারতীয় সীমান্ত রেখায় ইছামতি নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা  বিজিবি ও বিএসএফকে খবর দেয়। এ সময় উভয়পক্ষের সীমান্তরক্ষী বাহিনী ঘটনাস্থলে এসে লাশ দেখতে পায় এবং ভারতীয় সীমানার মধ্যে হওয়ায় হাবাসপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা লাশ উদ্ধার করে নিয়ে যায়।
 
মহেশপুর উপজেলার খালিপুরস্থ ৫৮ বিজিবি'র উপ অধিনায়ক মেজর জসিম উদ্দিন জানান, একটি লাশ উদ্ধার হয়েছে। তারা জানতে পেরেছে মৃত ব্যক্তি ভারতীয় ধানতলা থানার কালী বাউনী গ্রামের বিকাশ কবিরাজ। সে গরু ব্যবসায়ীর সাথে জড়িত। বিষয়টি বাংলাদেশর সীমানায় না হওয়ায় আমাদের কিছু করার নেই।
 
ইত্তেফাক/জামান