ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমানের নেতৃত্বে দলীয় ট্রেন্ট থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় ট্রেন্টে এসে মিলিত হয়। এসময় ছাত্রলীগের সর্বস্তরের নেতা কর্মীদের উপস্থিতিতে কেক কাটা হয়।
আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক প্রফেসর আনোয়ার হোসেন, কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম, সালাহ উদ্দীন আহম্মেদ সজল, রিজভী আহম্মেদ পাপনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ইত্তেফাক/জামান