ফকিরহাটে ইয়াবাসহ নারী আটক

 
ফকিরহাটে কাটাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে এক ভ্রামমাণ নারী ইয়াবা বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৬ এর একটি দল। 
 
এসময় আটককৃত বুলবুলি বেগমের (৩২) দেহ তল্লাশি করে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। বুধবার রাতে তাকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এস আই স্বপন সরকার। 
 
আটককৃত বুলবুলি খালিশপুর এলাকার মৃত আব্দুল করিমের মেয়ে।
 
ইত্তেফাক/কেকে