পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ খেলতে পারছেন না ব্রেসওয়েল

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নিজ মাঠে পাকিস্তানের বিপক্ষে শনিবার শুরু হওয়া ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ খেরতে পারছেনে না নিউজিল্যান্ড অলরাউন্ডার ডগ ব্রেসওয়েল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-২০ সিরিজের শেষ ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি।
 
কোচ মাইক হেসন বলেন আন্তর্জাতিক ক্রিকেটে দারুনভাবে ফেরার পর ব্রেসওয়েলেকে হারানোটা খুবই হতাশার বিষয়। হেসন বলেন,‘গত বছর মারত্মক কিছু ইনজুরির পর দলে ফিরতে কঠোর পরিশ্রম করেছেন ডগ। সুযোগ পেয়ে প্রতিবারই সে সবাইকে মুগ্ধ করেছে।
 
‘আমরা জানি সে একজন কঠোর পরিশ্রমী এবং অতীতে খুবই ভালভাবে পুনর্বাসনের কাজ করেছে। তাকে দলে পেতে খুব বেশি সময় লাগবেনা।’
 
প্রথম দুই ম্যাচে ব্রেসওয়েলের বদলি হিসেবে ঘরোয়া সেন্ট্রাল স্ট্যাগস-এ তার সতীর্থ জর্জ ওর্কারকে দলে নেয়া হয়েছে। শনিবার বেসিন রিভার্সে প্রথম ম্যাচ দিয়ে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ওয়ানডে সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড। বাসস।
 
ইত্তেফাক/রেজা