উপজেলার চন্দ্রনাথ গোস্বামীর আখঁড়া থেকে বৃহস্পতিবার ভোরে সাতটি মূর্তি চুরি করা হয়েছে। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ভোরে কোনো এক সময় সংঘবদ্ধ চোরের দল গোপাল মন্দিরের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে মন্দিরের থাকা তিনটি পিতলের গোপাল মূর্তি, দুইটি রাধা গোবিন্দেও মূর্তি ও দুই গৌর নিতাইর মূর্তি ও টাকা চুরি করে নিয়ে গেছে।
নিকলী থানার ওসি নসির উদ্দিন ভূইয়া বলেন, আমি চুরির বিষয়টি শুনেছি, তবে এখনো থানায় কেউ অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/আরকেজি