রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে এসে ডাক্তারদের অনুপস্থিতিতে অসন্তোষ্ট প্রকাশ করেছেন সিভিল সার্জন শহীদ তালুকদার। বৃহস্পতিবার সকালে তিনি হঠাৎ করে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে দেখতে পান ডাক্তারা অনুপস্থিত। এ সময় তিনি ৩জন ডাক্তারসহ ৬জনকে শোকজ করেন।
তারা হলেন- মেডিকেল অফিসার ডা. মো. নাসির উদ্দিন (অনুপস্থিত ২৩ ডিসেম্বর/১৭ হতে ৪ জানুয়ারী ১৮), ডা. মোহাম্মদ নূর (অনুপস্থিত ২৩ ডিসেম্বর/১৭ হতে ৪ জানুয়ারি ১৮), ডা. আরিফুল হুদা (অনুপস্থিত ২৩ ডিসেম্বর/১৭ হতে ৪ জানুয়ারি ১৮)। এছাড়া আরো বিভিন্ন পদের ৩জনকেও অনুপস্থিতির কারণে শোকজ করেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ১৩টি বিভিন্ন ডাক্তার ও সার্জনের পদ তাকলেও পদায়ন রয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনসহ মেডিকেল অফিসার ৫জন। তারাও প্রায় অনিয়মিত। মাসে সাতদিন কর্মস্থলে কাজ করে পুরো মাস অনুপস্থিত থাকেন বলে অভিযোগ দীর্ঘদিনের।
এছাড়া পার্বত্য দুর্গম উপজেলাগুলোতে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ একশ্রেণির ডাক্তাররা কর্মস্থলে না গিয়ে কিংবা মাসে সপ্তাহ খানিক কর্মস্থলে সময় কাটিয়ে প্রায় সময় অনুপস্থিত থাকেন বলে অভিযোগ রয়েছে।
ইত্তেফাক/আরকেজি