ঘন কুয়াশায় পদ্মায় ফেরি চলাচল বন্ধ

 
ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। উভয় নৌপথে আজ শুক্রবার ভোর থেকে ফেরি চলাচলা বন্ধ আছে।
 
জানা যায়, মাঝ পদ্মায় বিভিন্ন যানবাহন নিয়ে উভয় নৌপথে প্রায় ৮টি ফেরি আটকা পড়ে আছে। প্রচণ্ড ঠাণ্ডায় আটকে পড়া এসব যানবাহনের যাত্রীদের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।
 
বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের এজিএম জিল্লুর রহমান বলেন, 'দৌলতদিয়া-পাটুরিয়া রুটের ১৮টি ফেরির মধ্যে ১৬টি বন্ধ রয়েছে, তাছাড়া ২টি ফেরি বিকল হয়ে আছে। দৌলতদিয়া-পাটুরিয়ার উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় আছে প্রায় ১ হাজার পরিবহন।
 
অপরদিকে- বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম খন্দকার শাহ নেওয়াজ জানান, শুক্রবার ভোর ৫টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল করতে পারছে না।
 
ইত্তেফাক/জামান