রেলওয়ের ১৫ কোটি টাকার সম্পদ উদ্ধার

 
চট্টগ্রামের দোহাজারী রেলস্টেশন এলাকায় ভূমি দস্যুদের দখলে থাকা ১৫ কোটি টাকার ভূ-সম্পদ উদ্ধার করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। 
 
বৃহস্পতিবার সারাদিনব্যাপী রেলওয়ের পূর্বাঞ্চলীয় ভূ-সম্পদ কর্মকর্তা ইশরাত রেজার নেতৃত্বে অভিযান চালিয়ে প্রায় দুই শতাধিক অবৈধভাবে দখলে রাখা দোকান ঘর ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। 
 
এ সময় রেলওয়ের কানুনগো মো. কাউসার হামিদ, প্রকল্প পরিচালক আবুল কালাম, দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্যসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 
 
ভূ-সম্পদ কর্মকর্তা ইশরাত রেজা জানান, প্রায় দেড় একর সম্পদ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা এবং রেলওয়ের অভিযান অব্যাহত থাকবে।
 
ইত্তেফাক/আরকেজি