গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নব নিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। শুক্রবার দুপুরে মন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন-অর-রিশিদ, মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি