অদূর ভবিষ্যতে ভারতের বিপক্ষে খেলার কথা ভুলে গিয়ে তার পরিবর্তে অবকাঠামো উন্নয়নের দিকে নজর দিতে নিজ দেশের ক্রিকেট বোর্ডর প্রতি পরামর্শ দিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক কোচ ও অধিনায়ক জাভদ মিয়াঁদাদ। গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘তারা (ভারত) আমাদের সঙ্গে খেলতে চায় না। তাহলে কি করার আছে। ভারতের সঙ্গে না খেললে আমাদের ক্রিকেট মরে যাবে না। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং তাদের কথা ভুলে যেতে হবে।’
‘তারা গত ১০ বছর যাবত আমাদের সাথে খেলছে না, তাতে কি হয়েছে? আমাদের ক্রিকেটের কি অধপতন হয়েছে? না, আমরা ভাল করছি। চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় একটা উদারহরণ। পাকিস্তানে ক্রিকেটে মরবে না। ২০০৯ সাল থেকে নিজ মাঠে খেলা না হলেও আমরা আন্তর্জাতিক ক্রিকেটে টিকে আছি বলে উল্লেখ করেন তিনি।
২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ২০১২ সালের পর ভারত-পাকিস্তানের মধ্যে কোন দ্বিপাক্ষিক ক্রিকেটে সিরিজ হয়নি। সাবেক এ অধিনায়ক আর্থিক বিষয়গুলো আরো ভালভাবে পরিচালনা করার জন্যও পিসিবির প্রতি আহবান জানান।
ইত্তেফাক/কেআই