‘গুড নিউজ' সিনেমার শুটিং করছেন করিনা কাপুর। ওয়ার্কআউট শেষ করে নিজের একটি সেলফি পোস্ট করেন জিম থেকেই। যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ঘুরেই চলেছে। কারণ ছবিতে করিনা ছাড়াও দেখা যাচ্ছে তার ছেলে তৈমুর স্বামী সাইফ আলি খানকে।
করিনা পরেছেন একটি কালো রংয়ের শর্টস এবং কালো রঙের টি-শার্ট। এমনিতে মাঝেমধ্যেই বাবা-মায়ের সঙ্গে শুটিংয়ে পৌঁছে যায় তৈমুর। এ বারের ছবি দেখে বোঝা গেল জিমেও তৈমুরের অবাধ যাতায়াত রয়েছে।
পরিচালক রাজ মেহেতার ‘গুড নিউজ' সিনেমার শুটিংয়ে এখন ব্যস্ত করিনা। সেখানে তার সঙ্গে রয়েছেন অক্ষয় কুমার, দিলজিৎ দোসাঞ্জ এবং কিয়ারা আদবানি। গুড নিউজ সিনেমাটি সারোগেসি নিয়ে একটি গল্পের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে। প্রযোজনা করছেন করণ জোহর।
আরো পড়ুন: নুসরাতের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: প্রধানমন্ত্রী
এ বছরের শেষের দিকে করণ জোহরের প্রযোজনায় ‘তখত' সিনেমায় অভিনয় করবেন করিনা। সেখানে থাকবেন রণবীর সিং, আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, অনিল কাপুর এবং ভিকি কৌশলও।
সাইফ আলি খান ‘সেক্রেড গেমস টু’ এর শুটিং নিয়ে ব্যস্ত। এর পরে তার হাতে আছে ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র'। ‘দিল বেচারা’ এবং লাভ আজকাল’ টু সিনেমায় সাইফকে ক্যামিও চরিত্রে দেখা যাবে।
২০১২ সালে করিনা এবং সাইফের বিয়ে হয়। ২০১৬ সালের ডিসেম্বরে জন্ম হয় তৈমুরের। সইফ এবং করিনা একসঙ্গে ‘টশন’, ‘কুর্বান’, ‘এজেন্ট বিনোদ’ প্রভৃতি সিনেমায় কাজ করেছেন।
ইত্তেফাক/বিএএফ