যশোর-২ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে দেশকে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। ইতিমধ্যে আমার নির্বাচনী এলাকার চৌগাছা উপজেলা শতভাগ বিদ্যুতায়ন হয়েছে এবং আগামী জুন মাসের মধ্যে ঝিকরগাছা উপজেলাও শতভাগ বিদ্যুতায়ন করা হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের সর্ব বিভাগে উন্নয়ন হয়। দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষার নিরাপত্তা থাকে।
শুক্রবার বিকালে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের মাটশিয়া গ্রামের সরদার ও ঢালী পাড়ায় ৭৪ লক্ষ টাকা ব্যয়ে ৪৫০ টি মিটারের বিদ্যুৎ লাইন সংযোগের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। শিক্ষার মান উন্নয়নের জন্য ডিজিটাল পদ্ধতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকার প্রদান করেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিতি লাভ করেছে।
মনিরুল ইসলাম বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী সংসদ নির্বাচনে আবার শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। তা নাহলে দেশের উন্নয়ন মারাত্বকভাবে বাধাগ্রস্ত হবে।
বাঁকড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির ঝিকরগাছা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশীষ ভট্টাচার্য ও বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শিকদার মতিয়ার রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঁকড়া ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান ইবাদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার এনামুল কবীর, সাবেক উপজেলা আওয়ামী লীগ নেতা আকবর হোসেন জাপানী, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মতিউর রহমান, হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, হাজিরবাগ ইউিিনয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক মাস্টার হেলালউদ্দীন খান, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, সাধারন সম্পাদক মাস্টার আদম শফিউল্লাহ, আওয়ামী লীগ নেতা কাজল কুমার গাঙ্গুলী, মাস্টার জিল্লুর রহমান, বাঁকড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম।
ইত্তেফাক/রেজা