হাঁটুতে গুরুতর আঘাত পেয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়া। ক্র্যাচে ভর করা ছাড়া হাঁটতে পারছেন না। একটি অস্ত্রোপচারের জন্য তিনি যাচ্ছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে।
বেশ কিছুদিন ধরেই তিনি এই আঘাত পেয়েছেন। মেলবোর্নে অস্ত্রোপচারের এক মাস পর তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। সেই পর্যন্ত তাকে চিকিৎসকের পরিচর্যার মধ্যে থাকতে হবে।
ইত্তেফাক/কেআই