কুয়াশার চাদরে মোড়ানো ধামরাই

 
কনকনে শীত। ঘন কুয়াশা। শিশির সিক্ত ভোর। আজ শনিবার সকালে এমনিভাবে কুয়াশার চাদরে মোড়ানো ছিল ঢাকা জেলার ধামরাই উপজেলা। লেপ কিংবা কম্বলের আরামের উষ্ণতা ছেড়ে বেরিয়ে আসার তীব্র অনাগ্রহ। কিন্তু কোন পথ নেই।
 
জীবন ও জীবিকার তাগিদে অনাগ্রহের সেই প্রাচীর টপকে ছাড়তে হয়েছে ঘর। অনেকখানি বেলা অবধি বাতি জালিয়ে রিক্সার পথ চলা। ঝাপসা নয়নে চলতে হয়েছে ঘন কুয়াশায় আবৃত পৌর শহরের পথ। প্রচণ্ড শীতকে উপেক্ষা করে অন্নের সন্ধানে ছুটে চলেছে নর-নারী শ্রমিকের দল। যতই কষ্ট হোক চলতে হবে জীবনের পথ। কারণ জীবন কখনও থেমে থাকেনা। শুধু ধামরাই নয়, এর আশের পাশের এলাকাও ছিল এমনি কুয়াশায় ঢাকা।
 
ইত্তেফাক/জামান