কক্সবাজার প্রতিনিধি
মাদক মামলায় নাসির উদ্দিন নামে এক আসামিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে কক্সবাজারের একটি আদালত। এসময় তাকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়। জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের দণ্ডাদেশ দেওয়া হয়।
গত বৃহস্পতিবার বিকালে কক্সবাজার স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক ও জেলা যুগ্ম জেলা ও দায়রা জজ-২ মাহমুদুল হাসান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত নাসির উদ্দিন কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের গোলদার পাড়ার মৃত হাজী আবদুল খালেকের ছেলে। সাজাপ্রাপ্ত আসামি নাসির উদ্দিন পলাতক রয়েছে।
সৈকত পরিচ্ছন্নতায় অত্যাধুনিক বাহন
পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে কক্সবাজার সমুদ্র সৈকতে অত্যাধুনিক পরিষ্কারক বাহন যুক্ত হয়েছে। বিচ ক্লিনার মেশিনটি ঘণ্টায় ৬ হাজার ৫০০ বর্গমিটার জায়গা পরিষ্কার করতে পারবে বলে জানা গেছে। শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. এফ এইচ আনসারীর বিচ ম্যানেজমেন্ট কমিটির কাছে বিচ ক্লিনার বাহনটি হস্তান্তর করেন। কমিটির পক্ষে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম সরওয়ার কামাল এটি গ্রহণ করেন।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় বলেন, এ বাহনটি দিয়ে সৈকতের ডায়বেটিক পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাটি পরিষ্কার রাখা সম্ভব।