জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে পানি সম্পদমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে খুলনা জেলা জেপি। শনিবার দুপুরে নগরীর মানিক মিয়া শপিং কমপেক্সে জেপির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভার এ ধন্যবাদ জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জেপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ।
বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, গাজী আব্দুস সামাদ, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, আবু জাফর, ইছাহাক আলী, বটিয়াঘাটার উপজেলা জেপির সভাপতি অ্যাড. দিলিপ কুমার মিস্ত্রী, সাধারণ সম্পাদক পান্না পশারী, গোবিন্দ দাস বিশ্বাস, অশোক কুমার মিস্ত্রী, হারুন অর রশীদ, ইমরান হোসেন, মহানগর জেপির সহ-সভাপতি মো. হায়দার আলী হাওলাদার প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি