আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার

 
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সভা আগামী সোমবার। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ কথা জানানো হয়।
 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সব সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন। বাসস
 
ইত্তেফাক/কেকে