প্রগতিশীল শিক্ষক ফোরাম পূর্ণ প্যানেলে জয়ী
চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ (২০১৯-২০২০) নির্বাচনে প্রগতিশীল শিক্ষক ফোরাম মনোনীত পূর্ণ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। কার্যকরী পরিষদের ১১টি পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন পরিচালনা কমিশন গত বৃহস্পতিবার তাদের বিজয়ী ঘোষণা করে।
নির্বাচনে এনিম্যাল সাইন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম সভাপতি এবং মেডিসিন এন্ড সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুচন্দন সিকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি অধ্যাপক ড. গউজ মিয়া, যুগ্ম সম্পাদক শুভংকর সাহা, কোষাধ্যক্ষ ড. আব্দুল আলিম, সদস্য অধ্যাপক ড. জান্নাতারা খাতুন, অধ্যাপক ড. শারমিন চৌধুরী, ডা. জ্যাবিন সুলতানা, নাজমুল সারোয়ার, তাহসিন সুলতানা, আবরার শাকিল।