মাধবপুর পৌর শহরের গুমুটিয়া গ্রামে অভি দেবনাথ (৫) নামক এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। শনিবার সন্ধ্যায় অভি সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়।
পরে স্থানীয় লোকজন পুকুরের পানিতে তার মৃতদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অভিকে মৃত ঘোষণা করেন।
অভি গুমুটিয়া গ্রামের রাখেশ দেবনাথের ছেলে।
ইত্তেফাক/নূহু