নাচোলে ফেনসিডিলসহ আটক ১

 
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৪ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কাজলা গ্রামের মৃত জোবদুল হকের ছেলে আনারুল ইসলাম (৫০)। 
 
নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শরিবার রাত সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহবুব কাজলা রেলগেটের পাশ থেকে ৪৪ বোতল ফেনসিডিলসহ আনারুল ইসলামকে আটক করে। 
 
আজ রবিবার তাকে মাদক দ্রব্য আইনে জেলহাজতে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে