সাতক্ষীরায় জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ আটক ৩৫

 
সাতক্ষীরায় পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ২ নেতাকর্মীসহ ৩৫ জনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 
 
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ৮ জন, কলারোয়া থানা ৪ জন, তালা থানা ২ জন, কালিগঞ্জ থানা ৪ জন, শ্যামনগর থানা ৮ জন, আশাশুনি থানা ৪ জন, দেবহাটা থানা ২ জন ও  পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়। 
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/কেকে