বিটিভিতে আজ প্রচারিত হবে ‘মিলেছি মেলবন্ধনে’

পুলিশ সপ্তাহ'২০১৮ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘মিলেছি মেলবন্ধনে’ আজ শুক্রবার প্রচারিত হবে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভিতে) আজ রাত ১০ টার ইংরেজি সংবাদের পর অনুষ্ঠানটি প্রচার হবে বলে জানা গেছে। বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ অনুষ্ঠানটি আয়োজন করেছে।
 
অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন মিলি বিশ্বাস (ডিআইজি বাংলাদেশ পুলিশ), নির্দেশনায় রয়েছেন আনজাম মাসুদ এবং প্রযোজনা করেছেন শাহরিয়ার মোহাম্মদ হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছেন ইফতেখায়রুল ইসলাম ও নাদিয়া জুই অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হবে। 
 
ইত্তেফাক/ রেজা