গোপালগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

গোপালগঞ্জে বাসের ধাক্কায় সিদ্দিকুর রহমান মিয়া (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রবিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুরের বাড়ি কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামে।
 
কাশিয়ানী থানার ওসি এ. কে. এম আলী নূর হোসেন জানান, উপজেলা সদর থেকে রাতইল নিজ বাড়িতে যাওয়ার জন্য মহাসড়ক পার হতে গেলে ঢাকা থেকে গোপালগঞ্জগামী দোলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আরিফুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
 
ইত্তেফাক/এমআই