টেস্ট ক্রিকেটে ১২ হাজার রান ক্লাবের ষষ্ঠ সদস্য হলেন ইংল্যান্ডের অ্যালিস্টার কুক। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান এ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আজ তিনি লংগার ভার্সনে ১২ হাজার রান পুর্ন করেন। ম্যাচের চতুর্থ দিন মধ্যাহ্ন বিরতির পর এক রান নিয়ে অভিযাত ক্লাবের সদস্য হন তিনি।
গত সপ্তাহে মেলবোর্ন টেস্টে অপরাজিত ২৪৪ রান করা ৩৩ বছর বয়সী কুক নিজের ১৫২তম ম্যাচে এ কৃতিত্ব অর্জন করেন। বাসস।
লংগার ভার্সনে ১২ হাজার রান পুর্ন করা খেলোয়াড় তালিকা:
| খেলোয়াড় | রান | গড় | সেঞ্চুরী |
| শচীন টেন্ডুলকার (ভারত) | ১৫,৯২১ | ৫৩.৭৮ | ৫১ |
| রিকি পন্টিং ( অস্ট্রেলিয়া ) | ১৩,৩৭৮ | ৫১.৮৫ | ৪১ |
| জ্যাক ক্যালিস ( দক্ষিণ আফ্রিকা ) | ১৩,২৮৯ | ৫৫.৩৭ | ৪৫ |
| রাহুল দ্রাবিড় (ভারত) | ১৩,২৮৮ | ৫২.৩১ | ৩৬ |
| কুমাড় সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) | ১২,৪০০ | ৫৭.৪০ | ৩৮ |
| অ্যালিস্টার কুক (ইংল্যান্ড) | ১২,০০৫ | ৪৬.৩৫ | ৩২ |
ইত্তেফাক/রেজা