পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার পুলিশ তিনটি তাজা বোমাসহ চরমপন্থী দলের ২ সদস্যকে আটক করেছে। রবিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
এরা হলেন- ফরিদপুর থানার মঙ্গলগ্রামের পারঘাটাপাড়ার ইউসুফ ভুঁইয়ার ছেলে লালু (২৬) ও সাঁথিয়া উপজেলার রুপসী গ্রামের নুরুল ইসলামের ছেলে মিলন (২৪)।
আতাইকুলা থানার ওসি (তদন্ত) কামরুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যায় উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ী রাস্তার পাশে প্রায় ১২-১৫ জন সন্ত্রাসী মিটিং করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি