পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইউনুস আলী (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার রাতে নয়াদিঘী-পঞ্চগড় সড়কের বামনহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ইউনুস বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের বোয়ালমারী গ্রামে। সে ওই গ্রামের কোরবান আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনুস বাইসাইকেলে করে বামনহাট থেকে বাড়ি ফিরছিল। এ সময় পঞ্চগড়গামী একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কের ওপর পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।
বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী ইউনুস আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু