কুমিল্লা মুরাদনগর উপজেলার মেটংঘর বাজারে অভিযান চালিয়ে ১৪০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী নয়ন সরকার (২৬) বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বটতলী গ্রামের মৃত তেজেন্দ্র সরকারের ছেলে।
বাঙ্গরাবাজার থানার ওসি মনোয়ার হোসেন বলেন, সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এএম।