ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা হাসপাতাল সড়কে আজ সোমবার বেলা সাড়ে ১০টার দিকে বাজারের ব্যবসায়ী শাহাদত হোসেনের ঘরের পুরানো দেয়াল ভাঙতে গিয়ে চাঁপা পড়ে ঘটনাস্থলেই রাব্বি (২৩) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
জানা যায়, নিহত রাব্বি পাশেই সৌখিন ফার্নিচারের মিস্ত্রী। প্রতিদিনের মতো রাব্বি কাজে আসলে শাহাদাতের রাজ মিস্ত্রীরা তাকে পুরানো দেয়াল টেনে ফেলার জন্য ডেকে নেয়। দেয়াল টানা টানির এক পর্যায়ে ভেঙ্গে রাব্বির মাথার উপর পড়ে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমন রায় তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাব্বি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বদল কোর্ট গ্রামের আবুল হোসেনের ছেলে।
ইত্তেফাক/কেকে