নাটোরের সিংড়া পৌরসভার সাবেক মেয়র ও মিউনিসিপাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সাবেক মহাসচিব, সিংড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিংড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক শামিম আল-রাজির (৫০) জানাজার নামাজ সিংড়া কোর্টমাঠে সোমবার সকাল ১১ টায় সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তাকে সিংড়া দমদমা আল জামেয়াতুল মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়। এদিকে তার মূত্যুতে তিনদিনের শোক ঘোষণা করেছে উপজেলা বিএনপি।
এর আগে রবিবার চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইত্তেফাক/কেকে