শনিবার কাগলিয়ারির বিপক্ষে সিরি-আ লীগে ১-০ গোলের জয়ের ম্যাচে থাইয়ের ইনজুরিতে পড়া ফরোয়ার্ড পাওলো দিবালাকে আগামী এক মাসের জন্য আর দলে পাচ্ছেনা জুভেন্টাস। এর ফলে টটেনহ্যামের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগে দিবালার খেলা নিয়ে শঙ্কা দেখা দিল।
ইতালিয়ান চ্যাম্পিয়নদের পক্ষ থেকে রোববার বলা হয়েছে আর্জেন্টাইন তারকা দিবালার ডান থাইয়ের পেশীতে হালকা ইনজুরি দেখা দিয়েছে। এখনও নিশ্চিত নয় কতদিন তাকে বাইরে থাকতে হবে। তবে স্থানীয় গণমাধ্যমের দাবী আগামী ৩০ থেকে ৪০ দিন দিবালাকে বিশ্রামে থাকতে হবে।
আগামী ১৩ ফেব্রুয়ারি ঘরের মাঠ আলিয়াঁজ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লীগের শেষ ১৬’র প্রথম লেগের ম্যাচে টটেনহ্যামকে আতিথ্য দিবে জুভেন্টাস। বাসস।
ইত্তেফাক/ রেজা